সিলেট সদর উপজেলা বিএনপির দুই কমিটিকে অভিনন্দিত করতে না পারায় জেলা বিএনপির দুঃখপ্রকাশ

by News Room

সিলেট সদর উপজেলা বিএনপি’র দুই বিবদমান বলয় থেকে পাল্টাপাল্টি দুটি কমিটি ঘোষণা করা হয়েছে। এই বলয়ের একদিকে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাহের শামীম, অন্যদিকে রয়েছেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ জামাল নুরুল হুদা। গত মঙ্গলবার পৃথকভাবে সম্মেলন করে দুই বলয় থেকে পৃথক দুটি কমিটি ঘোষণা করা হয়। কিন্তু কোনো কমিটিকেই স্বাগত বা অভিনন্দিত করেনি জেলা বিএনপি।  বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। সিলেট জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান সিনিয়র যুগ্ম-আহবায়ক দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল গফফার এবং জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বর্তমান যুগ্ম-আহবায়ক মুক্তিযোদ্ধা আবদুল রাজ্জাক। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে তারা সদর উপজেলা বিএনপির বিবদমান দুই কমিটিকে অভিনন্দিত করতে না পারায় দুঃখপ্রকাশ করেন।  তারা বলেন, ‘আমরা দুঃখিত। দলের এই সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নেই। স¤প্রতি সিলেট সদর উপজেলায় দু’টি বিবদমান কমিটিকে আমরা অভিনন্দন বার্তা দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত।’  বিবদমান দুটি কমিটিকেই ‘অগণতান্ত্রিক ও পরস্পর বিরোধী’ বলেও তারা উলে­খ করেছেন।

You may also like

Leave a Comment