সিলেটের খবর ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ৭ই নভেম্বরের চেতনাকে বুকে লালন করে জাতীয়তাবাদী চেতনায় আমাদেরকে উজ্জীবিত হতে হবে। গণতন্ত্র, মানবাধিকার পুনরুদ্ধারে আমাদেরকে ঘরে বসে থাকলে চলবে না। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব গণতন্ত্রকে রক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো একজন দেশপ্রেমিক, রাষ্ট্রনায়ক বর্তমান সময়ে বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। ৭ই নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিপ্লবের মাধ্যমে উদ্ধার করা না হলে দেশের ইতিহাস আজ অন্যরকম রচিত হতো। তিনি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশপ্রেমিক সর্বস্তরের জনতাকে নিয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
৭ই নভেম্বর শুক্রবার সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়া পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
জিয়া পরিষদ সিলেট মহানগর কমিটির সভাপতি ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও জিয়া পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি প্রকৌশলী আশফাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম, বিএমএ কেন্দ্রিয় কমিটির সাবেক সহ-সভাপতি ডা. শামিমুর রহমান, মহানগর বিএনপির সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, বিএনপি নেতা মিসবাউল কাদির ফাহিম, যুবদল নেতা মামুনুর রশিদ মামুন, জিয়া পরিষদ জেলা সাধারণ সম্পাদক এম সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জিয়া পরিষদ সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা. আরিফ আহমদ মোমতাজ রিফা।
বক্তব্য রাখেন জিয়া পরিষদ সিলেট মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন জায়গীরদার, সহ-সভাপতি সৈয়দ রেজাউল করিম আলো, যুগ্ম সম্পাদক শামীম মজুমদার, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আব্দুল জলিল খান, প্রভাষক জুবায়ের আহমেদ, সাহাবুদ্দিন, সাঈদ আহমদ শাহিন, ফাইয়াজ হোসেন ফরহাদ, শাহজাহান সেলিম বুলবুল, জয়নাল আবেদীন, শরীফ উদ্দিন মেহেদী, মোঃ সফিক নূর, আব্দুস সোবহান, সালাউদ্দিন, আজাদ আহমদ, আশফাকুর রহমান, দুলাল রেজা, আব্দুল মুকিত সুমেল, মোহাম্মদ আলী, সামসুদ্দিন, শাহ আলম প্রমুখ।
