সূর্যের হাসি ক্লিনিকে ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন

by News Room

এস.এস.কে.এস পরিচালিত সিলেট রামেরদিঘিরপাড়স্থ সূর্যের হাসি ক্লিনিক-এ আজ শনিবার “জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন” এর দ্বিতীয় রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সিভিল সার্জন স্বল্পমূল্যে ও বিনামূল্যে ক্লিনিকের স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ক্লিনিকের সেবা জনগণের কাছে পৌছে দিতে, সূর্যের হাসি কমিউনিটি সহযোগী কমিটির সদসদের সার্বক্ষণিক আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এস.এস.কে.এস এর সভাপতি রোটারিয়ান আতাউর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমদ এর পরিচালনায় ভিটামিন এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্যের হাসি কমিউনিটি সহযোগী কমিটির সহ সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর দিবা রাণী বাবলী, ক্লিনিকের প্রোগ্রাম ব্যবস্থাপক ডাঃ রফিকুল ইসলাম প্রমুখ।
পরে সিলেট জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান সূর্যের হাসি ক্লিনিক এর বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment