সিলেট নার্সিং কলেজ বন্ধ ঘোষনা, হল ছাড়ার নির্দেশ

by News Room
নিজস্ব প্রতিবেদক:

সিলেট ওসমানী হাসপাতালে শিক্ষানবিস সেবকদের ওপর শিক্ষানবিস চিকিত্সকদের হামলার প্রতিবাদে আন্দোলন চলাকালে সিলেট নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে কতৃপক্ষ। এছাড়া বিকেল ৬ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ নির্দেশ দেন কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা কলেজ ছেড়ে যেতে রাজি হয়নি। তারা কলেজের সামনে বিক্ষোভ করছে।

অনিবার্য কারণবশত নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী।
শিক্ষানবিস সেবকা লিনা খাতুন জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৪র্থ তলার ৫ নম্বর ওয়ার্ডে শিক্ষানবিস চিকিত্সকরা শিক্ষানবিস সেবকদের ওপর হামলা চালায়। এ হামলায় পলয় কুমার নামের এক শিক্ষানবিস ব্রাদার গুরুতর আহত হন। এছাড়া হামলায় আহত হন আরো ৫ শিক্ষার্থী।
হামলাকারী শিক্ষানবিস চিকিত্সকদের শাস্তির দাবিতে সোমবার সকাল থেকে নার্সিং কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে হাসপাতালে সেবাদান থেকে বিরত রয়েছেন।
মঙ্গলবার কালোব্যাজ ধারন করে বিক্ষোভ কর্মসুচী পালন করার কথা ছিলো শিক্ষার্থীদের। এ অবস্থায় সকালে কলেজ অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা ও ৬ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়ে নোটিশ দেয় কর্তৃপক্ষ।
এদিকে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে নার্সিং কলেজের সামনে কালোব্যাচ ধারন করে অবস্থান কর্মসুচী পালন করছে শিক্ষার্থীরা।

You may also like

Leave a Comment