সিলেট ফিরেছেন সিটি মেয়র আরিফ: ইশারায় দোয়া চাইলেন নগরবাসীর কাছে

by News Room
ডেস্ক রিপোর্ট:: ২৫ দিন অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকার পর সিলেটে ফিরলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার বেলা ১টা ৪০ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় বিমানবন্দরে উপস্থিত থাকা সিটি কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও বিএনপি নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিমানবন্দরে থেকে হাজারও নেতাকর্মীরা তাকে গাড়ি ও মোটরসাইকেল শুভাযাত্রা দিয়ে নিয়ে আসেন। নগরীর বিভিন্ন রাস্তার পাশে থাকা জনতার কাছে গাড়ির ভেতরে দাড়িঁয়ে ইশারায় দোয়া চাইতে দেখা যায় মেয়র আরিফুল হক চৌধুরীকে।
বিমানবন্দর থেকে তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে জিয়ার করেন মাজার জিয়ারত শেষে তার বাবার কবর জিয়ারত করে তিনি নগরীর কুমারপাড়াস্থ বাসায় যান। সেখানেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করেন।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল রাতে হৃদরোগে আক্রান্ত হন মেয়র আরিফুল হক চৌধুরী। পরদিন ভোরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার হার্টে ব্লক অপসারণ করে রিং বসানো হয়। ১ মে তিনি হাসপাতাল ছেড়ে ঢাকার আত্মীয়ের বাসায় ওঠেন। সেখানে থেকে তিনি নিয়মিত চেকআপ করান।

You may also like

Leave a Comment