219
নিউজ ডেস্ক: সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের গ্রেপ্তার দাবিতে বুধবার মধ্যরাতে বাগবাড়ি এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
সূত্রে জানা গেছে, বাগবাড়ি নুরীয়া মসজিদের পাশের বাসায় এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষনিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
এদিকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে ক্ষুদ্ধ এলাকাবাসী রাস্তায় নেমে আসেন।
এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বলেন, বাগবাড়ি এলাকার কিছু বাসিন্দা সড়কে বিক্ষোভ করছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে ধর্ষণের কোনো অভিযোগ এখনও পাইনি।
