মাজহারুল ইসলাম সাদীঃ সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) দেবজিৎ সিংহ বলেছেন সিলেট অপার সৌন্দর্য্যরে একটি লিলা ভূমি। আমরা সবাই জানি এখানে দু’ ধরনের ট্যুরিজম রয়েছে। এক হচ্ছে ধর্মীয় স্থাপনা আর দ্বিতীয় হচ্ছে প্রাকৃতি সৌন্দর্য। সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পর্যটনস্পটগুলোকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সচেতন হয়ে কাজ করতে হবে। হযরত শাহজালাল, হযরত শাহপরান (রহ.) এর মাজার ট্যুরিজমের একটি অংশ। আর আমাদের পর্যটনের জায়গা গুলোতো রয়েছেই। যেমন রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট, জাফলং, লালাখ, হাকালুকি হাওর, বিছনাকান্দি। এ সকল পর্যটন জায়গাগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। যারা আমাদের পর্যটন স্পটগুলোকে ধ্বংস করছে তাদের ব্যাপারে সজাগদৃষ্টি রাখতে হবে। এ সকল জায়গা থেকে যারা অবৈধভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত করতে হবে। এ ব্যাপারে পর্যটন এলাকার আশপাশের লোকজনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমাদের সিলেটের প্রাকৃতিক যে মূল সৌন্দর্য সেই সৌন্দর্যকে যদি লালন করতে হয়, তাহলে সেই জায়গা গুলোকে যত্ন নিতে হবে। তিনি আরো বলেন সিলেট টুরিস্ট ক্লাবের কার্যক্রম অত্যন্ত ভালো। কিন্তু এটিকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে হবে। যাতে সরকারের সাথে সহযোগী হয়ে কাজ করতে পারে।
তিনি বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি পার্টি সেন্টারে হলরুমে সিলেট ট্যুরিস্ট ক্লাবের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি রোটারিয়ান মকসুুদর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মাজহারুল ইসলাম সাদীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান মিন্টু, ব্লাস্ট- সিলেট এর সাবেক কো- অর্ডিনেটর প্রবীণ আইনজীবী এ্যাড. ইরফানুজ্জামান চৌধুরী, ডিআইজি রেঞ্জ সিলেটের অপারেশন শাখার ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুন নূর রুহেল, শওকত আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবী আশরাফ আলী ছানা, শিক্ষাবিদ মাওলানা আব্দুস শহীদ, জীবন সদস্য জিয়া উদ্দিন, এম এইচ আর সামীম চৌধুরী, রোটা. হাসান কবির চৌধুরী, মো. আব্দুল আজিজ, দিদার হোসেন রুবেল, মিজানুর রহমান, আব্দুল হাফিজ, মাহবুব ইকবাল মুন্না।
ক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান নুরুল ইসলাম রূপন, সহ-সভাপতি ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ এনামুল কবীর, সাবেক সভাপতি সাংবাদিক আবু হানিফা, সহ- সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, অর্থ সম্পাদক রোটা: মওদূদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ জাবেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান মাসুম, ভ্রমণ বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন, সহ ভ্রমণ বিষয়ক সম্পাদক পূর্ণব্রত পাল রতন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুক, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল্লাহ আল হেলাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাহাত খান, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মাওলানা হিফজুর রহমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুরাদুজ্জামান চৌধুরী, তথ্য প্রযুক্তি সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী মিশু, আপ্যায়ন সম্পাদক কুতুব উদ্দিন, সহ- আপ্যায়ন সম্পাদক রফিকুল ইসলাম সাহেন, মহিলা বিষয়ক সম্পাদক রেশমা জান্নাতুল রুমা, নির্বাহী সদস্য মো. ফারুক আহমদ, নির্বাহী সদস্য ফুজায়েল আহমদ প্রমূখ। অনুষ্ঠানের ফাঁকে আজীবন সদস্যদেরকে সম্মাননা প্রদান এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
