সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা

by News Room

সিলেটের খবর ডেস্ক:  সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব এ কমিটি অনুমোদন দেন। দুই কমিটির ৮টি পদে নেতাদের নাম ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিলেট জেলা ছাত্রদলের ঘোষিত কমিটিতে সভাপতি পদে সাঈদ আহমেদ ও সাধারণ সম্পাদক পদে রাহাত চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলা কমিটিতে ঠাঁই পেয়েছেন সিনিয়র সহ সভাপতি আহমেদ চৌধুরী ফয়েজ, সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল, সাংগঠনিক সম্পাদক এখলাছ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, মিজানুর রহমান নেসার, সহ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন পান্না।

মহানগর কমিটির সভাপতি পদে নূরুল আলম সিদ্দিকী খালেদ ও সাধারণ সম্পাদক পদে আবু সালেহ মোহাম্মদ লোকমান রয়েছেন। এছাড়া মহানগর কমিটিতে রয়েছেন- সিনিয়র সহ সভাপতি মাহফুজ করিম জেহিন, সহ সভাপতি ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুর রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল শাহ, আজিজ হোসেন ও সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন।

নবনির্বাচিত কমিটিকে আগামী একমাসের মধ্যে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা এবং সম্মেলনের মাধ্যমে অধিনস্থ সকল সাংগঠনিক কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্নেরও নির্দেশ দেয়া হয়েছে কেন্দ্র থেকে।

You may also like

Leave a Comment