নার্সদের ক্যাডারভুক্ত করা যৌক্তিক দাবি :আন্তর্জাতিক নার্সেস দিবসের আলোচনা সভায় বক্তারা

by News Room

সিলেটে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে সেবা ও মানবকল্যাণমূলক সংগঠন ‘সৎপথের পথিকরা’ আয়োজিত নার্স ও মিডওয়াইফদের পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা নার্সদের ক্যাডারভুক্ত করার যৌক্তিক দাবি জানিয়েছেন।এছাড়া নার্সিংয়ে স্নাতক ডিগ্রীধারীদের বিসিএস পরীক্ষায় সুযোগ প্রদান এবং ডিপ্লোমাধারীদের উপযুক্ত সমমান প্রদান সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

মঙ্গলবার (১২ মে) বিকেলে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডেডিকেটেড মিডওয়াইফ আয়েশা সিদ্দিকা প্রিয়া।সংস্থার সাধারণ সম্পাদক কাকলি বেগম ও কোষাধ্যক্ষ লিজা আক্তারের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দৈনিক পূণ্যভূমির সম্পাদকমন্ডলীর সভাপতি ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।প্রধান বক্তা ছিলেন সমাজসেবক ডাক্তার খলিলুর রহমান।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল,অধ্যক্ষ অঞ্জলী রানী দেব,অধ্যক্ষ ইলা রানী দেব,বাংলাদেশ মিডওয়াইফারী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হাসনা আক্তার।

অত্যন্ত প্রাণবন্ত মনোমুগ্ধকর অনুষ্ঠানে একইসঙ্গে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসও পালন করা হয়।অনুষ্ঠানে চিকিৎসক, সমাজসেবক, শিক্ষানুরাগী, সাংবাদিক এবং নার্সিং ও মিডওয়াইফারি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় বক্তারা আরো বলেন, স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নার্স ও মিডওয়াইফরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোগীর সেবায় তাদের অবদান অনস্বীকার্য।

অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সিলেট বিভাগের ৩৬ জন নার্স ও মিডওয়াইফকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

আয়োজককারী আয়শা সিদ্দিকা প্রিয়া জানান, স্বাস্থ্যসেবায় নিয়োজিত সেবিকাদের কাজের স্বীকৃতি দেওয়া এবং তাদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মিড‌ওয়াইফ দের কার্যক্রম অনিস্বীকার্য, নরমাল ডেলিভারিতে তাদের অবদান অতুলনীয়।

 

You may also like

Leave a Comment