সিলেট গ্রামার স্কুলের ত্রাণ সামগ্রী বিতরণ

by News Room

সিলেটের বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট গ্রামার স্কুল। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকদের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে তাদের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

অব্যাহত ত্রাণ সামগ্রী বিতরণের ৩য় দিন শুক্রবার দিনব্যাপী দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামার স্কুলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক দিলওয়ার হোসাইন, আলী নেওয়াজ সামী, ওমর, লিটন ধর, রঞ্জন সিংহ প্রমুখ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment