সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন

by News Room
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিলেট উইমেন্স মেডেিকল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রেজাউল করিম এর সভাপতিত্বে ও সারফি এবং ফাবাসির জাহান মিশাতের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ফরেনসিক মেডিসিন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নার্গিস বাহার চৌধুরী, ডা. মো. মাসুদুল আলম, ডা. মো. হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন প্যাথলজি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভূইয়া, অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার।

You may also like

Leave a Comment