139
নিউজ ডেস্ক:একুশের প্রথম প্রহরে সিলেট কেন্দীয় শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী জাতির শ্রেষ্ট সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সহ সাধারণ সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে.এ রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমদ, কর্যকরি সদস্য মারুফ হাসান, সাংবাদিক তোফায়েল আহমদ, দৈনিক সিলেট ডটকম’র স্টাফ রিপোর্টার তানভীর আহমদ তালুকদার, আজকের সিলেট ডটকম’র ফটো সাংবাদিক আব্দুল আলিম প্রমূখ।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী সিলেটের বাইরে অবস্থান করায় শ্রদ্ধার্ঘ অর্পনে্ উপস্থিত থাকতে পারেননি।
