ওজাসের শ্রদ্ধার্ঘ অর্পন

by News Room

নিউজ ডেস্ক:শিমুল ফোটা ফাল্গগু-নের একটু-একটু শীতমাখা প্রহরে খালি পায়ে প্রভাতফেরিতে উচ্চারিত হয়েছে অবিনাশী সুর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি/ আমি কি ভুলিতে পারি?।’ অমর একুশের এই সংগ্রামী চেতনা বুকে ধারণ করে গভীর শ্রদ্ধা আর আবেগমথিত ভালোবাসায় শনিবার স্মরণ করেছে ’৫২-এর ভাষা শহীদ আর ভাষা সংগ্রামীদের।

জাতীয় চেতনার এই দিনে জাতি দাবি জানিয়েছে একুশের চেতনা রক্ষার অঙ্গীকার করেছে প্রশাসন, উচ্চ আদালতসহ সর্বস্তরে মাতৃভাষা প্রচলনের। ভাষা শহীদদের স্বপ্নপূরণের অঙ্গীকারও ধ্বনিত হয়েছে শহীদ বেদিতে। শুধু বাংলায় নয়, গোটা বিশ্বে একযোগে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের সব আয়োজনকে ঘিরেই সিলেটে ছিল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সব স্তব্ধতা ভেদ করে গভীর রাতেই মানুষ রাজপথে বেরিয়ে আসে গৌরবময় এ দিনটি স্মরণ করতে।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট শহীদ মিনারে অনলাইন জানালিষ্ট এসোসিয়েশন( ওজাস) পক্ষ থেকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধান্জলী অর্পন করা হয় এসময় উপস্হিত ছিলেনঅনলাইন জানালিষ্ট এসোসিয়েশন( ওজাস) সভাপতি আবুল মুহিত দিদার ,সাধারন সম্পাদক. মারুফ হাসান, সহ প্রচার ওপ্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজ কোষাধ্যক্ষ্য শফিকুর রহমান সিলেট এক্সপ্রেসর রির্পোটার মাহমুদ পারভেজ নিউজ চেম্বার ২৪এর সমপাদক তাউহিদুল ইসলাম সদস্য অবনী নাজমিন, আজকের সিলেট ডটকমরে নিজস্ব প্রতিবেদক খছরুজ্জামান পারভেজ প্রমুখ।

You may also like

Leave a Comment