সিলেটে শুরু হয়েছে ‘লন্ডন ১৯৭১: বিলেতপ্রবাসী বাঙালির গৌরবগাথা’ অনুষ্ঠানের আলোকচিত্র প্রদর্শনী

by News Room

নিজস্ব প্রতিবেদক:সিলেটে রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে চারদিন ব্যাপী লন্ডন ১৯৭১: বিলেতপ্রবাসী বাঙালিদের গৌরবগাথা ইতিহাসের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে আজ। এটি ২৪ ফেব্রুয়ারি হতে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা হতে রাত আটটা পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্ট এর সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এছাড়া আরো উপস্থিত ছিলেন পিরোজপুর-০৪ আসনের সাবেক এম.পি ড: মুরাদ হাসান, মদনমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল ফতেহ ফাত্তাহ, প্রবাসী, বিদেশী নাগরিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন আবুল মাল আব্দুল মুহিত এর সহদর জনাব আব্দুল মোমেন। লন্ডন ১৯৭১ প্রোজেক্টটি সার্বিক দায়িত্বে রয়েছেন লন্ডন প্রবাসী জনাব উজ্জল দাস।

You may also like

Leave a Comment