শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাংচুর ও শ্রমিকনেতা এজাজুল হক এজাজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নগরীতে মিছিল

by News Room

সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়ীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও সিলেটের শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের আপোষহীন নেতা শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজের উপর মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গতকাল সন্ধ্যা ৭.০০ ঘটিকায় ২০নং ওয়ার্ড শ্রমিকলীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সৈয়দ হাতিম আলী মাজার প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপশহর পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মহানগর শ্রমিকলীগ সহ-সভাপতি শ্রমিক নেতা নজরুল ইসলাম পারু এর সভাপতিত্ব ও ২০নং ওয়ার্ড শ্রমিকলীগ নেতা খলিলুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন শ্রমিকলীগ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদ, জেলা শ্রমিকলীগ নেতা মোঃ জালাল মিয়া, ২০নং ওয়ার্ড শ্রমিকলীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী, ফারুক আহমদ, সিরাজুল ইসলাম, কাজল মল্লিক, রনি আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন শান্তিপূর্ন সিলেটকে অশান্ত করার জন্য একটি চক্র জননেতা শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাংচুর করে। পরবর্তীতে সিলেটের সর্বস্তরের মানুষের প্রতিবাদে যখন সিলেট উত্তাল সেই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পরিবহন শ্রমিককে যারা দীর্ঘদিন বিনা নির্বাচনে জিম্মি করে নিজেরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তাদের অপকর্ম আড়াল করার জন্য এবং মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য সিলেটের শ্রমিক রাজনীতির অহংকার জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখিয়েছে। তাই ইতিমধ্যে শ্রমিকলীগ থেকে জাকারিয়াকে বহিষ্কার করা হয়েছে এবং আরো যে সমস্ত ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে বসে রয়েছে তারাদেরকে শ্রমিকলীগ থেকে বহিষ্কার করে শ্রমিকলীগের সুনাম ধরে রাখতে হবে। বক্তারা অবিলম্বে এই সমস্ত ষড়যন্ত্রকারীদের হাত থেকে সাধারণ শ্রমিকদেরকে মুক্ত করে আনতে শ্রমিকলীগ কাজ করে যাচ্ছে এবং এজাজুল হক এজাজের জন্য সিলেটে জেলা এবং মহানগর শ্রমিকলীগ ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে ছিল এবং তাঁর পাশে আছে।

You may also like

Leave a Comment