1K
জুবায়ের হোসেন সুবিদ,দোয়ারাবাজার(সুনামগঞ্জ) থেকে :মঙ্গলবার সকালে সাফিয়া আক্তার(২০)নামের এক তরুণী পরিবারের অগোচরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন নিজগৃহে।নিহত সাফিয়া আক্তার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের চাষি চাঁন মিয়ার কন্যা সন্তান।
আগের দিন সোমাবার দিবাগত রাতে নিহত তরুণী ১০ বছর বয়সী স্নেহের ভাতিজা রোমানের সাথে রাত্রি যাপন শেষে পরদিন মঙ্গলবার ভোরে প্রতিদিনের মতই মসজিদে মক্তব পড়াতে দিয়ে আসেন ভাতিজাকে।ভাতিজা রোমানকে দিয়ে এসে পরিবারের অগোচরে ঘরের চালে কাপড় পেঁচিয়ে নিজ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যায় জড়ালেন তরুণী নিজেই।
ঝুলন্ত লাশটি সবার আগে নজড়ে আসে নিহতের ভাবি রেছমা আক্তারের চোখে।উনার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও আশেপাশের মানুষ ছুটে আসে।
এমতাবস্থায় খবর দেওয়া হয় থানা পুলিশকে।দোয়ারাবাজার থানার এস.আই আতিয়ার রহমান ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে,পরবর্তীতে প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠান।ঘটানা সম্পর্কে জানতে চাইলে পরিবার এবং আশেপাশের কেউ কিছু জানেন না বলে গণমাধ্যমকে জানান।
