যেসব চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন- গোলাপগঞ্জের সিদ্দিকুর রহমান, আকবর আলী ফখর, কোম্পানীগঞ্জের মুক্তার উদ্দিন, জকিগঞ্জের আবদুল হান্নান, ইকবাল আহমদ, মাহবুবুল হক চৌধুরী, জৈন্তাপুরের এমএ মতিন ও বিশ্বনাথের পংকী খান।
এর মধ্যে ঋণখেলাপি হওয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী গোলাপগঞ্জ উপজেলার সিদ্দিকুর রহমান,আকবর আলী ফখর, কোম্পানীগঞ্জের মুক্তার উদ্দিন, জকিগঞ্জের আবদুল হান্নান ও জৈন্তাপুরের এমএ মতিনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া হলফনামায় ভুল থাকায় চেয়ারম্যান প্রার্থী বিশ্বনাথের পংকী খান ও জকিগঞ্জের ইকবাল আহমদের এবং ভোটার তালিকায় নাম না থাকায় জকিগঞ্জের মাহবুবুল হক চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হয় বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
এছাড়া দুপুরে ঋণখেলাপির অভিযোগে জৈন্তাপুরের বর্তমান চেয়ারম্যান জামায়াত নেতা জয়নাল আবেদীনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে জয়নাল ঋণখেলাপি নন এমন প্রমানাদি জমা দিলে নির্বাচন কর্মকর্তারা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা ৩ দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর আপিলের সুযোগ পাবেন। –
