সিলেটে বিশ্বাসঘাতকরাই নৌকাকে ডুবিয়েছে: ওবায়দুল কাদের

by News Room

সিলেটের খবর ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন-সিলেটে বিশ্বাসঘাতকরাই সিসিক নির্বাচনে নৌকাকে ডুবিয়েছে। তিনি বলেন আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় এমনি-এমনি হয়নি দলের মধ্যে ঘাপটি মেরে থাকা বিশ্বাসঘাতকরাই নৌকাকে ডুবিয়েছে।
এ নিয়ে আমরা অনেক অভিযোগ পেয়েছি। এসব অভিযোগ খতিয়ে দেখা হবে। কারো বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে তাকে শাস্তি পেতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এনামুল হক শামিম, খালিদ মাহমুদ চৌধুরী ও সদস্য অধ্যাপক রফিকুর রহমান।সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, সিলেট-৩আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. লুৎফুর রহমান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

You may also like

Leave a Comment