সিলেটে আরও ১৩ জন করোনা রোগী সনাক্ত

by News Room

সিলেট ওসমানী মেডিকেল কলেজের করোনা পিসিআর ল্যাবে করোনা ভাইরাসে আক্রান্ত আরো ১৩ জন রোগী সনাক্ত করা হয়েছে।
বুধবার সিলেটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা ফলাফল পজেটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এই ১৩ জনের মধ্যে সিলেটে ২ , সুনামগঞ্জে ৪, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারের কুলাউড়ার ২ জন রয়েছেন। সিলেটের ২ জনের মধ্যে একজন হলেন ওসমানী মেডিকেলের ইন্টার্নি ডাক্তার ও অপরজন শহীদ শামসুদ্দিন হাসপাতালের স্টাফ বলে জানা গেছে।

You may also like

Leave a Comment