সিলেটের সুবিদবাজারে খুনের ঘটনায় মামলা: গ্রেফতার ১

by News Room

সিলেটের খবর ডেস্ক:নগরীর সুবিদবাজারে ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক খুনের ঘটনায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে ১ আসামীকে আটক করেছে কতোয়ালী থানার পুলিশ।

তার নাম এমদাদুল হক। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার কানিশাইল গ্রামের দুলাল আহমদের পূত্র।

নিহতের ভাই তাজুল ইসলা বাদী হয়ে শনিবার সকালে মামলাটি (নং ১৩, তাং ১২/১১/১৬) দায়ের করেন।

কতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান, নির্মাণ শ্রমিক রাজু খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আমরা ১ আসামীকে ইতিমধ্যে আটক করতে সক্ষম হয়েছি। বাকীদেরও ধরার চেষ্টা চলছে।

উল্লে­খ্য, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর সুবিদবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজিকুল ইসলাম রাজু (২২) নিহত হন।

রাজু সিলেটের বিশ্বনাথ উপজেলার গুলচন্দ সোনাপুর বাজার এলাকার তেরাব আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সিলেট মহানগরীর বনকলাপাড়াস্থ তার মামা আরশ আলীর ৪২/১৭নং বাসায় বসবাস করতেন।

You may also like

Leave a Comment