445
অনলাইন গণমাধ্যম সিলেটের খবর ২৪. কম’র প্রধান বার্তা সম্পাদকের দায়িত্ব পেলেন তরুণ সংবাদকর্মী তৌহিদ জিহান চৌধুরী।
৩ জুলাই ,শনিবার তিনি এ পদে নিয়োগ লাভ করেন।
সাংবাদিক জিহান ২০১৮ সালের ডিসেম্বর মাসে সোনালী সিলেট অনলাইন নিউজের মাধ্যমে প্রথমে কাজ শুরু করেন। ২০১৯ সালে বাংলাভিউ’র বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার পদে কিছু দিন কর্মরত ছিলেন। ২০২০ সালে জাতীয় দৈনিক প্রভাত বেলা পত্রিকায় যুক্ত হন ও নিউজ আপডেটে কাজ করেন।গতবছরের শেষদিকে তিনি সিলেটের খবরের স্টাফ রিপোর্টার পদে যোগদান করেন।পরবর্তীতে সহকারী বার্তা সম্পাদকের দায়িত্ব পান।
তৌহিদ জিহান চৌধুরী অত্যন্ত নিষ্ঠাবান একজন সংবাদ কর্মী। সাংবাদিকতার এ নবীন বয়সে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে যাওয়ার চেষ্টা করছেন। জিহানের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগরের টিকরপাড়ায়।
সিলেট/ তারেক আহমদ
