সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারীতে আবারো মাঠি চাপায় শ্রমিকের মৃত্যু

by News Room

নিউজ ডেস্ক: :সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় এক দিনের মাথায় আবারো মাঠি চাপা পড়ে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে । মঙ্গলবার দুপুর আড়াইটার দিকেইলিয়াছ চেয়ারম্যনের কোয়ারিতে মাঠি চাপা পড়ে সুনামগঞ্জ জেলার  চন্দন (৪৫) নামের ঐ ব্যক্তির মৃত্যু হয় । এ ঘটনা কাউকে না জানিয়ে লাশটি গুম করার পায়তারা করছিল কোয়ারিমালিক ইলিয়াছ চেয়ারম্যান । কিন্তু সন্ধ্যার পর পুলিশ খবর পেয়ে গিয়ে লাশটি উদ্ধার করেছে । বর্তমানে লাশটি ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য পায়তারা করছে কোয়ারী মালিক।এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন  জানান,মঙ্গলবার দুপুরে মাঠি চাপা পড়ে চন্দন নামের এক পাথর শ্রমিকের মৃত’্য হয় । কিন্তু কোয়ারীমালিক ইলিয়াছ চেয়ারম্যান তা কাউকে না জানিয়ে রেখেছিল । তবে পুলিশ খবর পেয়ে সন্ধ্যা পরে লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হবে ।উল্লেখ্য , এর পূর্বে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছিল। রোববার রাত  ৯টার দিকে স্থানিয়জামিল মিয়া ও দিবল মেম্বারের কোয়ারীতে এ ঘটনা ঘটে। নিহত পাথর শ্রমিকরা হচ্ছে উপজেলার কাঠালবাড়ী গ্রামের সেলিম (৪০), ধানা মিয়া (২২), মইন উদ্দীন(৩৫) ও দিলু হোসেন (২৪)।

You may also like

Leave a Comment