সাত নোবেল বিজয়ী সুচিকে রোহিঙ্গা গণহত্যার দায় স্বীকারের আহ্বান জানিয়েছেন

by News Room


সিলেটের খবর ডেস্ক :  শান্তিতে সাত নোবেল বিজয়ী অং সান সু চিকে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যাসহ অন্যান্য অপরাধ জনসমক্ষে স্বীকার করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস (আইসিজে) শুনানি শুরু করেছে। অং সান সু চি মঙ্গলবার আদালতে মিয়ানমারের প্রতিনিধিত্ব করেছেন বলে নোবেল উইমেন ইনিশিয়েটিভস জানিয়েছে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার নিন্দার পরিবর্তে নৃশংসতার এই ঘটনাকে সু চির অস্বীকার করায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত এই সাতজন ব্যক্তি বলেছিলেন, “আমরা নোবেল শান্তি পুরষ্কার প্রাপ্ত অং সান সু চিকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যাসহ অপরাধগুলি প্রকাশ্যে স্বীকার করার জন্য আহ্বান জানাই। ”

গাম্বিয়া ২০১২ সালের নভেম্বরে মিয়ানমারের দ্বারা রোহিঙ্গাদের প্রতি নৃশংসতার জন্য জাতিসংঘের সর্বোচ্চ আদালতে একটি মামলা দায়ের করে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কাজ শুরু হয়েছে এবং মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শদাতা অং সান সুচি আদালতে হাজির হয়েছেন।

তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার ন্যায়বিচারকে এগিয়ে নেওয়ার জন্য গাম্বিয়ার প্রশংসাও করেন।

সাহসী সাত নোবেল বিজয়ী হলেন- শিরিন ইবাদি, নোবেল শান্তি বিজয়ী (২০০৩) – ইরান; লেমাহ গবোই, (২০১১) – লাইবেরিয়া; তাওয়াককোল কারমান, (২০১১) – ইয়ামেন; মাইরেড মাগুয়ের, (১৯৭৬) – উত্তর আয়ারল্যান্ড; রিগোবার্টা মেনচা তুম, (১৯৯২) – গুয়াতেমালা; জোডি উইলিয়ামস, (১৯৯৭) – মার্কিন যুক্তরাষ্ট্র; এবং কৈলাশ সত্যার্থী, (২০১৪) – ভারত।

You may also like

Leave a Comment