“সাংবাদিক নির্যাতন ও অবমাননা জাতির জন্য হুমকি স্বরূপ”

by News Room

সিদ্দিকুর রহমান আদিল: দেশের বিভিন্ন স্হানে সাংবাদিকদের হত্যা কান্ডের যথাযথ বিচার না হওয়া কেমন আইন? এছাড়া শতশত সাংবাদিকের উপর মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগের মাধ্যমে মাসের পর মাস কারাবন্দী রাখা কেমন নৈতিকতা জাতির কাছে প্রশ্ন? এসবের হিসাব কে দেবে?

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়া গুলোর অফিসে ঝুলছে তালা, ক্ষমতার অস্হিরতায় সাংবাদিকদের হত্যার হুকমি দিচ্ছে, ক্যামেরা ভাংচুর এই গুলো কিসের আলামত? এই সব নির্যাতন মামলা-হামলা দায়িত্ব কার?

দায়িত্ব প্রাপ্তরা তাদের দায়িত্ব ভূলেগেলে সেই মাশুল তাদের কে দিতে হবে! মিডিয়া নিয়ে জোরালো ভাবে কোন নীতিমালা প্রণীত হচ্ছে না কেন? কেন সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন হচ্ছে না? এতে কাদের স্বার্থ জড়িত রয়েছে! মিডিয়া কারা ধ্বংস করে এবং কাদের স্বার্থ রয়েছে, এর সঠিক রহস্য উদঘাটন করার দায়িত্ব কার, কেনইবা আইনের শাসন প্রতিষ্ঠায় এত বাধা! এই সবের উত্তর কি ? তাই সকলের নিজ নিজ দায়িত্বে সঠিক ভাবে নিষ্ঠার সাথে নিরপেক্ষ ভাবে পালন করি তবেই একটি জাতিকে নিশ্চিত ভাবে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারব ইনশাআল্লাহ।

আসুন আমরা সকলে মিলে সাংবাদিক নির্যাতন বন্ধ করি। সুখি এবং সমৃদ্ধ উন্নত দেশ গড়েতে জাতির বিবেকদের কে সাহিয্য করি। এই ব্যাপারে কতৃপক্ষের যাথাযথ দৃষ্টি দেওয়া এখন সময়ের অনিবার্য দাবি।
(২য় পর্ব- চলবে)

You may also like

Leave a Comment