সরকারের প্রতি জনগণের সমর্থন নেই : ব্যারিস্টার এম এ সালাম

by News Room

বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম এর সাথে বালাগঞ্জ উপজেলা যুবদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (২০ ফেব্রুয়ারি) বিকালে দক্ষিণ সুরমা উপজেলার মোগলা বাজার ইউনিয়নের রায়বান গ্রামে ব্যারিস্টার এম এ সালাম এর বাড়িতে বালাগঞ্জ উপজেলা যুবদলের এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বালাগঞ্জ উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত সভায় উপজেলার আওতাধীন ৬টি ইউনিয়ন যুবদলের মধ্যে নবগঠিত চারটি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ব্যারিস্টার এম এ সালাম এর সাথে পরিচিত হোন ও সৌজন্য সাক্ষাৎ করেন।

বালাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফয়জুল হকের সভাপতিত্বে ও ১ম যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সিলেট ৩ আসনের গণমানুষের নেতা ব্যারিস্টার এম এ সালাম।

তিনি বলেন বর্তমান সরকার প্রশাসনিক শক্তি প্রয়োগ করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। সেই শক্তি দিয়ে তারা বিএনপি কে ঘায়েল করতে চাচ্ছে। তাদের জানা নেই বিএনপি কে ঘায়েল করা এতো সহজ নয়। এ সরকারের প্রতি জনগণের সমর্থন নেই। তারা জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছে।

পরিচিতি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি নেতা ফয়সাল আহমদ, মকবুল মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পুলক দাস দুরন্ত, মিশকাতুল ইসলাম চৌধুরী, জুনাইদ আহমদ, দেলোয়ার শিকদার, তাহিল আহমদ রেজাউল, মিজান আহমদ, বোয়ালজুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাদেক আহমদ, সাধারণ সম্পাদক মনজুর আহমদ খালিছাদার, দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহরিয়ার আহমদ খালেদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বালাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি খালেদ আহমদ ময়না, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম রাজু, নজরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা সেলিম খান, মহিউদ্দিন তালুকদার মিলন, শুকুর আহমেদ, জেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আহমদ, মোস্তাফিজুর রহমান সায়েম, ২নং বোয়ালজুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রুহেল মিয়া, সহসভাপতি পাপলু মিয়া, আব্দুল আলী, সাবুল মিয়া, সহসাধারণ সম্পাদক ইমরান আহমদ, আকবর মিয়া, নানু মিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, স্কুল বিষয়ক সম্পাদক রমজান আলী, ৩নং দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আফজল হোসেন দারা, যুগ্ম সম্পাদক জাকির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টিটু, সাহিত্য বিষয়ক সম্পাদক ইউনুস আহমদ, স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, ৪নং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি শেখ মিছবাহ উদ্দিন, সহসভাপতি রেজাউল ইসলাম রাজিব, মোঃশাহ জাহান, যুগ্ন সম্পাদক সোহেল আহমেদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সুফিয়ান, প্রচার সম্পাদক আব্দুল আলিম, ক্রীড়া সম্পাদক নিজাম উদ্দিন, সাহিত্য প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ, ৫নং বালাগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আলী আহমদ তালুকদার, যুগ্ম সম্পাদক আনোয়ার আহমদ, পূর্ব পৈলনপুর ইউনিয়ন যুবদল নেতা দুলাল আহমদ, আফাজ মিয়া, হাসান আহমদ,আব্দুনুর, ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদল নেতা বাবলু মিয়া, লুটন আহমদ, ফয়েজ মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment