সমাজসেবক হাফিজ মাসুম আহমদের উদ্যোগে কানাইঘাটে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ

by News Room

নাঈম আহমদ : বৈশ্বিক মহামারী করোনাভাইরাস Covid-19 এর কারণে সংকটময় পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর লোকজনের মধ্যে খাদ্যাভাব দেখা দিয়েছে।কর্মহীন হয়ে আর্থিক সংকটে পড়েছে মানুষ জন। মানবিকতার দায় থেকে অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন কানাইঘাট উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট আলেম তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফেজ মাওলানা মাসুম আহমদ।তিনি গত বৃহস্পতিবার ও শুক্রবার কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ও রাজাগঞ্জ ইউনিয়নের চারটি প্রশাসনিক ওয়ার্ডের শতাধিক লোকের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেব বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ ফয়েজ আহমদ, এনজিও কর্মী নাঈম আহমদ প্রমুখ।খাদ্যসামগ্রী বিতরণ কালে হাফিজ মাসুম অসহায় ও খেটে খাওয়া মানুষের খোজ খবর নেন।তিনি এ মহাদুর্যোগকালে অভাবী জনসাধারণের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও স্বাবলম্বী মানুষের প্রতি আহবান জানান।

You may also like

Leave a Comment