নাঈম আহমদ : বৈশ্বিক মহামারী করোনাভাইরাস Covid-19 এর কারণে সংকটময় পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর লোকজনের মধ্যে এক অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। কর্মহীন হয়ে আর্থিক সংকটে পড়েছে মানুষ জন।ফলে অনেকেই নিত্যদিনের প্রয়োজনীয় খাদ্যে সংগ্রহের সমস্যায় পড়েছেন।
মানবিকতার দায় থেকে অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন কানাইঘাট উপজেলার কৃতি সন্তান নগরীর উপশহরের বাসিন্দা সমাজসেবক হাফেজ মাওলানা মাসুম আহমদ। গতকাল শনিবার শাহজালাল উপশহরে তার উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক আলোকিত সিলেটের নির্বাহী সম্পাদক গোলজার আহমদ হেলাল, বিশিষ্ট মুরুব্বী অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা গোলাম কিবরিয়া,মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহান,এনজিও কর্মী নাঈম আহমদ প্রমুখ।
সমাজসেবক হাফিজ মাসুম আহমদের উদ্যোগে নগরীর উপশহরে খাদ্য সামগ্রী বিতরণ
206
previous post
