ডেস্ক রিপোর্ট : সমকামিতা একটি ‘রোগ’ হিসেবে উল্লেখ করে তা সারাতে চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতের গোয়া রাজ্যের ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের মন্ত্রী রমেশ টাওয়াদকার।মন্ত্রীর ওই বক্তব্যের পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে মঙ্গলবার রাজ্য মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারেসকার তার সহকর্মীকে রক্ষা করা চেষ্টা করেছেন।মঙ্গলবার মন্ত্রী রমেশ টাওয়াদকার বলেন, ‘লেসবিয়ান, গে, বায়োসেক্স ও ট্রান্সজেন্ডারদের জীবন স্বাভাবিক করতে চিকিৎসার প্রস্তাব দেওয়া হবে।’সামাজিক যোগাযোগ সাইটে এই বিবৃতি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এটাকে অগ্রহণযোগ্য ও মানবিক অধিকার হরণের সঙ্গে তুলনা করেন সামাজিক ব্যবহারকারীরা।অবশেষে মঙ্গলবার এ নিয়ে মুখ খোলেন রাজ্য মুখমন্ত্রী পারেসকার। তিনি বলেন, ‘সমকামিতা রোগ নয়, কিন্তু এটি একটি প্রাকৃতিক বিষয়, এটি সহজাত প্রকৃতির একটি ধরন।’সাংবাদিকদের প্রশ্নের জবাবে পারসেকার বলেন, ‘সমকামীদের চিকিৎসার জন্য কোনো কেন্দ্র এখানে নেই। সমকামীদের জীবন স্বাভাবিক পর্যায়ে আনার বিষয়ে সরকার কোনো নীতিও গ্রহণ করেনি।’বিজেপির এই মুখ্যমন্ত্রী বলেন, যুবমন্ত্রীর বক্তব্য আপনারা ভালভাবে শোনেননি। তবে যদি তিনি এ রকম কোনো বিবৃতি দিয়ে থাকেন, তাহলে তাকে অবশ্যই এর জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়া উচিত।’ভারতের আইনের ৩৭৭ ধারায় সমকামিতাকে ‘অপ্রাকৃতিক অপরাধ’ হিসেবে গণ্য করা হয়েছে। এর জন্য ১০ বছরের কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে।তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া, বিবিসি।
সমকামিতা ‘রোগ’ সারাতে চিকিৎসা কেন্দ্র
159
previous post
