সবার দৃষ্টি নাগরিক টেলিভিশনে

by News Room

সিলেটের খবর ডেস্ক: জনবল নিয়োগের বিজ্ঞাপন দেবার পর ব্যাপক আলোচনায় চলে এসেছে জাদু মিডিয়া লিমিটিডের নাগরিক টেলিভিশন। সব টিভি কর্মীর দৃষ্টি এখন পূর্ণাঙ্গ সম্প্রচারের অপেক্ষায় থাকা এই চ্যানেলটির দিকে।

জাদু টিভি হিসেবে যাত্রা শুরু করবে বলে প্রথমে সিদ্ধান্ত হলেও কর্তৃপক্ষ শেষ পর্যন্ত নাম পরিবর্তন করেছে। যাদুর বদলে এর নাম রাখা হয়েছে নাগরিক। বলা হচ্ছে দেশের প্রথম ফিচার টেলিভিশন হবে এটি। কিন্তু ফিচার টিভি কি- সে বিষয়ে অনেক টিভি কর্মীরই স্পষ্ট ধারণা নেই। একে তাকে জিজ্ঞেস করে তারা ফিচার টিভি সম্পর্কে জানতে চাইছেন।

নাগরিক টিভি সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আমাদের দেশের দর্শক প্রচলিত ধারার যে টিভি অনুষ্ঠান দেখে অভ্যস্ত, নাগরিক-এ তা খুঁজে পাওয়া যাবে না। অনুষ্ঠান সংবাদ সবকিছুই এ চ্যানেলে থাকবে। তবে, তা প্রচলিত ধারায় প্রচার হবে না। একেবারে ভিন্ন আঙ্গিকে দর্শকদের সামনে আসছে নাগরিক।গত ৩০ জুন জনবল চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে এই চ্যানেল। বিজ্ঞাপন ছাপা হবার পর চ্যানেলটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সিনিয়র কয়েকটি পদ ছাড়া বাকিসব ক্ষেত্রে জনবল চাওয়া হয়েছে। বিভিন্ন চ্যানেলের অভিজ্ঞকর্মীরা এই মুহূর্তে চ্যানেলটিতে যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে। তবে, নাগরিক সূত্র জানাচ্ছে- সংবাদভিত্তিক চ্যানেলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এমন জনবলই নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

নাগরিক টিভির কর্ণধার ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র, ব্যবসায়ী নেতা ও  টিভি ব্যক্তিত্ব আনিসুল হক। সঙ্গে আছেন তার স্ত্রী রুবানা হক।

নতুন বার্তা/এসএ

You may also like

Leave a Comment