সতীর্থদের ভালোবাসায় সিক্ত হলেন দিপন

by News Room

সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক দেবব্রত রায় দিপন জন্মদিনে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টায় তাঁর ৪৫তম জন্মদিন উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ক্লাব সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন দেবব্রত রায় দিপন ।

আরো বক্তব্য রাখেন ক্লাবের কার্যকরী পরিষদ সদস্য সাইফুল ইসলাম, সাধারণ সদস্য এম এ ওয়াহীদ চৌধুরী, মোশারফ হোসেন সুজাত, সাংবাদিক রায়হান আহমদ, মোশারফ হোসেন, মো: শামসুল আলম আখাঞ্জি প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন,দেবব্রত রায় দিপন একজন পরিশ্রমী ও সাহসী সাংবাদিক। তিনি তার পেশার প্রতি আস্থাশীল। তিনি যা ভাবেন যা সত্য মনে করেন তা নির্দ্বিধায় প্রকাশ করেন।
দেবব্রত রায় দিপন তার বক্তব্যে বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব আজ আমাকে যে সম্মান দিয়েছে সে জন্য আমি কৃতজ্ঞ। আমি সকলের দোয়া এবং সহযোগিতায় সত্য ও সুন্দরের পথে এগিয়ে যেতে চাই।

You may also like

Leave a Comment