গোলাপগঞ্জের বাগলার বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলামের পিতৃবিয়োগ

by News Room

নিজস্ব প্রতিবেদক:সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বৃহত্তর কুশিয়ারা অঞ্চলের বাগলা এলাকার বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক আবদুস সোবহান ইন্তেকাল হয়েছেন। বুধবার সকালে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর।
তিনি বৃহত্তর বাগলা এসোসিয়েশন এর সভাপতি, গোলাপগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ ইউএই এর সহ-সভাপতি
বিশিষ্ট সমাজসেবক মো নজরুল ইসলামের পিতা।

মরহুম আবদুস সোবহান একই উপজেলার আমনিয়া নিবাসী ঢাকা গুলশান- ২ এর হোটেল রয়েল প্যারাডাইস এর জেনারেল ম্যানেজার রুবেল চৌধুরীর নানা শ্বশুর।

বিশিষ্ট সমাজসেবক আবদুস সোবহানের ইন্তেকালে এলাকার বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার, বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত ও তার জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

You may also like

Leave a Comment