শ্রীমংগল মুক্ত দিবস পালিত

by News Room

শ্রীমঙ্গল সংবাদদাতা:১৯৭১ সালের ৬ ডিসেম্বর শ্রীমঙ্গল মুক্ত হয়েছিল। ৭১’র এই দিনে পাক হানাদার বাহিনীর কাছ থেকে শ্রীমঙ্গলকে মুক্ত করেছিল বাংলা মায়ের দামাল সন্তানেরা। শ্রীমংগলবাসী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে বাংলা মায়ের সেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। যাদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বাংলাদেশ।

শ্রীমঙ্গল মুক্ত দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা  নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা (ভারপ্রাপ্ত)চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সিনিয়র সার্কেল অফিসার  আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধা সমরু মিয়া,মুক্তিযোদ্ধা আছকির মিয়া(সাবেক উপজেলা চেয়ারম্যান),বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ ভাড়াউড়া বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এছাড়াও শ্রীমঙ্গল শিল্পী সংস্থার আয়োজনে শ্রীমঙ্গল চৌমুহনায় প্রতিবারের ন্যায় এবারও দেশাত্মবোধক ও প্রতিবাদী গানের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

You may also like

Leave a Comment