ছাতকে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার

by News Room

ছাতক প্রতিনিধি: ছাতক থানাধীন জাউয়া বাজার ইউনিয়নের কাইতকোনা, লক্ষনসোম এবং কোনাপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে প্রায় ২ঘন্টা ব্যাপী বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে ছাতক থানা পুলিশ। এসময় ১৯২টি বাঁশের লাঠি, ৩২টি লোহার ফিকল/পাইপ, ০৫টি ঢাল, ০৬টি হেলমেট, ০৩টি রামদা, ২৩টি বাঁশের টেটা, ১৬৫টি লোহার সুলফি, ৩২টি লোহার কাতরা ও ৩৮টি লোহার বল্লম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ এর নিদের্শনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ এর তদারকিতে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিকের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল আলম, এসআই এস এম মাইনুল ইসলাম, এসআই মোখলেছুর রহমান, এসআই জাহাঙ্গীর আলম, এসআই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরী, এসআই গোলাম সারোয়ার, এসআই কামাল উদ্দিন, এএসআই সোলাইমান, এএসআই রিপন বাবুসহ অন্যান্য অফিসার ও ফোর্সগন অভিযানে অংশ গ্রহণ করেন।

ছাতক থানা এলাকায় যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধসহ অপরাধ দমনের উদ্দেশ্যে উক্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক।

You may also like

Leave a Comment