রুহুল ইসলাম হৃদয়, কমলগঞ্জ থেকে:
মৌলভীবাজারের কমলগঞ্জের ভারতীয় সীমান্ত কুরমাঘাট ও ত্রিপুরার কমলপুর এলাকায় সীমান্ত হাটের (বর্ডার হাট) ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, ‘ বর্ডার হাট চালু হলে দেশের ব্যবসায়ীরা তো লাভবান হবেই, সেই সাথে দুই দেশের মানুষের মধ্যে মেলবন্ধনের সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই বলেন ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে মেলামেশাটা জরুরি। এ হাট স্থাপনের কারনে সহজেই ভারতের পণ্যসামগ্রী এদেশের মানুষ কিনতে পারবে, এদেশের পণ্যসামগ্রীও তারা নিতে পারবে।’
বৃহস্পতিবার দুপুরে তিন কোটি টাকা ব্যায়ে নির্মাণাধিন এ সীমান্ত হাটের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্য মন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব, শিল্প ও বানিজ্য মন্ত্রী মনোজ কান্তি দেব, বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আবদুস শহীদ এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সহকারি হাইকমিশনার নিরাজ কুমার জেশওয়াল, মৌলভীবাজারের জেলা প্রসাশক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমানসহ দুই দেশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বাণিজ্য মন্ত্রী বলেন, ‘দেশে বেশ কয়েকটা সীমান্ত হাট হয়েছে। আরোও ৬ টা হওয়ার প্রক্রিয়া চলছে। আমরা আরোও ভালো করে ভারতের কাছাকাছি আসতে চাই। বর্ডার হাটে সমানভাবেই যে যেটা কিনে, সেটাই আসবে। তাদের কাছে আমাদের দেশের কোন পন্যের যদি চাহিদা থাকে, সেটা হাটে আসবে। তাদের চাহিদার পন্যগুলোও হাটে আসবে। বিশেষভাবে তালিকার পণ্যসামগ্রী হাটে পাওয়া যাবে।’
ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই দুদেশের মধ্যে সুন্দর সম্পর্কের জন্য। এ সম্পর্ককে বানিজ্যিক সম্পর্কে পরিনত করে বর্ডার হাট নির্মাণে নিশ্চিত দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরোও দৃঢ় হবে। আজকের এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরণ করছি।’
ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে ত্রিপুরা রাজ্যের কমলপুর স্কুলে আলোচনায় অংশ নিতে ভারতে প্রবেশ করেন বানিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধি দল।
কমলগঞ্জে বাণিজ্যমন্ত্রী:বর্ডার হাট চালু হলে দুই দেশের মানুষের মেলবন্ধনের সৃষ্টি হবে
425
