শ্রীমংগল মুক্ত দিবস উপলক্ষে নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান

by News Room

তিমির বনিক,শ্রীমঙ্গল প্রতিনিধি:’শ্রীমংগল মুক্ত দিবস’ উপলক্ষে রবিবার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান (শ্রীমঙ্গল সার্কেল) সার্বিক তত্ত্বাবধানে এবং শ্রীমংগল অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক “অঘ্রাণের ভরা ক্ষেতে, চলো সবাই উৎসবে উঠি মেতে” নবান্নের গান- মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গান গেয়ে সকলকে মাতিয়ে রাখেন শিল্পীঃসুমিত পাল,মৌলভীবাজার থেকে আগত শিল্পীঃ টুম্পা দেব প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার (বিশেষ শাখা) অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।  এতে স্থানীয় নেতৃস্থানীয় ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাত ১২টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের উপস্থিতিতে আনন্দের সাথে উপভোগ করা হয়।

You may also like

Leave a Comment