শাড়ি পরতে জানেন না পড়শী

by News Room

বিনোদন ডেস্ক:ক্ষুদে গানরাজ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পি পড়শী খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেন। তিনি নাকি বাঙালি মেয়ে হয়েও শাড়ি পড়তে জানেন না এই সঙ্গীত তারকা।
মিউজিক ভিডিওতে শাড়ি পরে মডেল হলেও বাস্তবে নাকি শাড়ি পরতেই জানেন না পড়শী। সম্প্রতি এভাবেই সরল স্বীকারোক্তি দিলেন এই গায়িকা।
এ প্রসঙ্গে পড়শী বলেন, “গানের ভিডিওতে শাড়ি পরা অবস্থায় দেখা গেলেও আমি এখনো ঠিকভাবে শাড়ি পরতে পারি না। শুটিংয়ের কারণে বাধ্য হয়ে শাড়ি পরতে হয়। তবে শাড়ি আমার খুব পছন্দের পোশাক।”
সম্প্রতি ‘পড়শী থ্রি’ অ্যালবামের ‘হৃদয় আমার’ গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন পড়শী। ভালোবাসা দিবস উপলক্ষে গানটির ভিডিও তৈরি হলেও এখনো এটির প্রচার শুরু হয়নি।
এ বিষয়ে পড়শী বলেন, “ইচ্ছে ছিল গানটির ভিডিও ভালোবাসা দিবসে প্রচার করার। কিন্তু সব কাজ গুছিয়ে উঠতে না পারার কারণে শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। এরই মধ্যে বাংলাদেশের সবাই ক্রিকেট উন্মাদনার মধ্যে আছেন। তাই এই সময়টাতেও গানটির প্রচার শুরু করতে চাচ্ছি না। ভাবছি ক্রিকেট নিয়ে একটি গান করব। এখন সেটারই পরিকল্পনা করছি। আর তারপরই ‘হৃদয় আমার’ গানটির প্রচার শুরু করব।”
গত বছর বাজারে আসে পড়শীর তৃতীয় একক ‘পড়শী-৩’। অ্যালবামটির সংগীতায়োজন করেছিলেন বাংলাদেশের বাপ্পা মজুমদার, আরফিন রুমী, ইমরান, অদিত ও ভারতের দেবসেন, নাদিম ও অম্লান।অ্যালবামটির ভিন্নতার বিষয়ে পড়শী বলেন, “এই অ্যালবামটিতে গানের ধরন কিছুটা ক্ল্যাসিক্যাল ধাঁচের। সঙ্গে একটি হিন্দি গানও আছে। সুতরাং, আগের অ্যালবাম দুটির চেয়ে সব দিক দিয়েই এই অ্যালবামের গানের আয়োজন কিছুটা ভিন্ন।”

You may also like

Leave a Comment