270
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেট, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের আরো ২২ জন করোনা শনাক্ত হয়েছেন।
আজ ৯ আগস্ট রবিবার শাবির ল্যাবে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষায় এই ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এই ২২ জনের মধ্যে সুনামগঞ্জের ১৭ জন এবং হবিগঞ্জের ৫ জন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরুননবী জুয়েল এর সত্যতা নিশ্চিত করেছেন।
