শাবিতে জার্মান রাষ্ট্রদূত

by News Room

শাবিপ্রবি সংবাদদাতা: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জার্মানিতে উচ্চশিক্ষা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সমন্বয়ক আইএমএল এর পরিচালক অধ্যাপক ড. মো. আলমগীর তৈমুর।

সেমিনারে জার্মানিতে উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন কৌশল উপস্থাপনা করেন জার্মান একাডেমিক একচেঞ্জ সার্ভিসের (ডিএএডি) বাংলাদেশ প্রতিনিধি রুমানা কবির এবং বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসের সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক কর্মকর্তা তামারা কবির।

জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘প্রতিবছর এখন প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকরা জার্মানিতে যাচ্ছেন। সামনের দিনগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানিতে সুযোগ-সুবিধা বাড়বে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য শিক্ষার আরও সুযোগ করে দিতে জার্মান সরকার কাজ করছে। বর্তমানে বাংলাদেশ থেকে জার্মানিতে যাওয়ার হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবছরই বাংলাদেশ থেকে এক হাজারের অধিক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য জার্মানিতে পাড়ি দিয়েছে।’

অনুষ্ঠানের আয়োজনে ছিলেন অ্যাম্বাসি অব ফেডারেল রিপাবলিক অব জার্মানি ইন বাংলাদেশ এবং জার্মান একাডেমিক একচেঞ্জ সার্ভিস (ডিএএডি)। সার্বিক সহযোগীতায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এবং আধুনিক
ভাষা ইনস্টিটিউট (আইএমএল)।

You may also like

Leave a Comment