327
পাভেল রহমান : এখনো নবাগত নায়িকার তকমাটা সরাতে পারেননি। এরই মধ্যে নজরকাড়া গ্ল্যামারে অনেকেরই হৃদয় ছুঁয়ে গেছেন তিনি। ঢালিউডের সম্ভাবনাময়ী নায়িকাদের মধ্যে বারবার আলোচিত হচ্ছে তার নাম। তিনি অমৃতা খান। নাচ ও অভিনয়ে সমান পারদর্শী এ গ্ল্যামার গার্ল সম্প্রতি জুটিবদ্ধ হয়েছেন ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে।
অমৃতা জানিয়েছেন, মেন্টাল-ইট ক্যান বি ইওর লাভ স্টোরি নামের একটি সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি নিয়ে প্রাথমিক প্রস্তুতিও নেয়া শুরু করেছেন অমৃতা। অমৃতা বলেন, আগামী নভেম্বর মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। তবে কোথায় শুটিং হবে এটি এখনো চূড়ান্ত হয়নি। সিনেমাটিতে আরো অভিনয় করছেন আঁচল ও মিশা সওদাগর। ছবিটি পরিচালনা করছেন শামিম আহমেদ রনি।
