পুলিশ সূত্রে জানা যায়, সোমবার নগরীর নয়াসড়ক এলাকার খাজাঞ্চিবাড়ি স্কুল এন্ড কলেজের সামনে থেকে ফতেহপুর চা বাগানের মালিকের ছেলের ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ব্যাপক তৎপরতা চালায়। তারই প্রেক্ষিতে বুধবার পৃথক অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। তাদের ব্যবহৃত নীল রংয়ের একটি প্রাইভেট কারও জব্দ করেছে পুলিশ।
ছিনতাইয়ের ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম দুই ছিনতাইকারীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, থানা হাজতে রেখে এদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো এরা কোনো তথ্য দেয়নি।
প্রসঙ্গত, গত সোমবার বিকেলে নগরীর নয়াসড়ক খাজাঞ্চিবাড়ি স্কুল এন্ড কলেজের সামনে থেকে আনুমানিক ২০-২২ জন ছিনতাইকারী ফতেহপুর চা বাগানের মালিক ইয়াসিন ওসমানের ছেলে ইয়াহিয়ার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। ৭টি মোটরসাইকেল ও একটি কারে ছিনতাইকারীরা তার বহনকারী গাড়ির গতিরোধ করে গ্লাস ভাঙচুর করে এবং ধারালো অস্ত্রের মুখে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রাতেই সিলেট মহানগরীর
