শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

by News Room

সিলেটের খবর ডেস্ক:বাংলাদেশের আকাশে আজ শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল শনিবার সারা দেশে উদযাপন করা হবে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর।

শুক্রবার (১৫জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান সংবাদ সম্মেলনে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

এর আগে বৃহস্পতিবার (১৪ জুন) মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। শুক্রবার সেসব দেশে উদযাপন করা হয় পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বেশ কয়েকটি জায়গায় শুক্রবার ঈদ উদযাপন করেছেন অনেকে।

সিয়াম সাধনার পর ঈদ উৎসবে মেতেছে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

You may also like

Leave a Comment