শপথ নেবেন এরশাদ

by News Room

সিলেটের খবর ডেস্ক:জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা জনগণ ও দেশের উন্নয়নে বিশ্বাসী। জাতীয় পার্টির ইতিহাস প্রমাণ করে, আমরা সংঘাত চাই না, শান্তি চাই।’

সব দলের অংশগ্রহণে ভবিষ্যতে একটি সুষ্ঠু-সুন্দর নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থার সমাধান চাইলেন রওশন এরশাদ। তিনি বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সব সময় চেষ্টা করেছি।’

You may also like

Leave a Comment