ডেস্ক : নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ ইনকের নতুন কার্য্যকরী ও স্থায়ী কমিটি গঠিত হয়েছে। গত ২০ নভেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ’র এক যৌথ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম বেগ এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো: ফজল খান। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্য্যকরী ও স্থায়ী কমিটি গঠন করা হয়।
নতুন কার্য্যকরী কমিটি : সভাপতি সিরাজুল ইসলাম বেগ, সহ সভাপতি মো: মাসুক মিয়া, মো: ফজল খান ও জিয়াউর রহমান জিতু, সাধারণ সম্পাদক মো: হারুন আলী, সহ সাধারণ সম্পাদক শাহ আলম ও কোষাধ্যক্ষ মিজান খান।
স্থায়ী কমিটির সদস্য : ফয়েজ মিয়া মাষ্টার, মো: আকলু মিয়া, মো: জগলু তরফদার, শাহ রকিব আলী, আবদুল গাফফার চৌধুরী খসরু, নূরে আলম জিকু, শাহান খান।
যৌথ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফয়েজ মিয়া মাষ্টার, আকলু মিয়া, জগলু তরফদার, শাহ রকিব আলী, সিরাজুল ইসলাম বেগ, মো: মাসুক মিয়া, হারুন আলী, নূরে আলম জিকু, শাহান খান, ফজল খান, মুজিরুর রহমান, শাহ আলম, মিজান খান, শাহজাহান আলী প্রমুখ।
সভাপতি সিরাজুল ইসলাম বেগ তাকে সভাপতি পদে পুন:নির্বাচিত করায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতি নবগঠিত কার্য্যকরী কমিটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ’র নতুন কার্য্যকরী ও স্থায়ী কমিটি গঠন
113
