রাজধানীতে ৫ কেন্দ্রে ভোট পড়েছে ৩ শতাংশ

by News Room
সিলেটের খবর ডেস্ক:রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি কেন্দ্রে ভোট পড়েছে ৩ শতাংশ। এসব কেন্দ্রে মোট ১১ হাজার ৬৮৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৭৬ জন।

জানা গেছে, ৬১ নম্বর কেন্দ্রে ভোটার ছিলেন মোট ২ হাজার ৯৫ জন। ভোট পড়েছে ১২২টি। ৬২ নম্বর কেন্দ্রে ভোটার ছিলেন ২ হাজার ৮২ জন, ভোট পড়েছে ৬৯টি। ৬৩ নম্বর কেন্দ্রে ভোটার ছিলেন ২ হাজার ৪০২ জন, ভোট পড়েছে ২৭টি। ৬৪ নম্বর কেন্দ্রে ভোটার ছিলেন ২ হাজার ৪১০ জন, ভোট পড়েছে ২০টি এবং ৬৫ নম্বর কেন্দ্রে ভোটার ছিলেন ২ হাজার ৩০১ জন, ভোট পড়েছে ১৩৬টি।

You may also like

Leave a Comment