132
রাজধানীর কদমতলীতে মা-বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৯ জুন) দুপুরে কদমতলীর মুরাদপুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
