254
সিলেটের খবর ডেস্ক:অ্যার্টনী জেনারেল মাহবুবে আলম বলেছেন, যেকোন দিন কাদের মোল্লার রায় কার্যকর করতে পারবে সরকার। এক্ষেত্রে জেলকোডের বিধান প্রযোজ্য হবে না।
সোমবার বিকেলে অ্যাটনী জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
মাহবুবে আলম বলেন,‘আমি প্রথম থেকেই বলে আসছি কাদের মোল্লার ক্ষেত্রে রিভিউ আবেদন প্রযোজ্য হবে না। কারণ আইসিটি আইনে রিভিউ করার কোন সুযোগ নেই।
তিনি বলেন,আইসিটি আইনের২০(৩) উপধারায় রায় কার্যকরের ক্ষমতা সরকারের উপর ন্যস্ত করা হয়েছে’।
তিনি উল্লেখ করেন, শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করতে পারবে কাদের মোল্লা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল এম কে রহমান।
