যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হলেন দাউদপুরের নওশাদ আলী

by News Room

আশরাফুল ইসলাম ইমরান: যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে চমক দেখিয়েছেন দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের নওশাদ আলী।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ইংল্যাণ্ডের এনফিল্ড কাউন্সিলের কার্টারহাচ ওয়ার্ড থেকে বিপুল ভোটে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন।

লেবার পার্টির হয়ে নির্বাচন করে বিজয়ী হয়ে দক্ষিণ সুরমা তথা সিলেটবাসীর জন্য সুনাম কুড়িয়ে এনেছেন নওশাদ আলী। তিনি দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামের মরহুম হাজী সুরুজ আলীর পুত্র।

নওশাদ আলী লন্ডনের ন্যাশনাল হেল্থ সার্ভিসে কর্মরত রয়েছেন।

বিভিন্ন মহলের অভিনন্দন:

যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হলেন দাউদপুরের নওশাদ আলীযুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির হয়ে ইংল্যাণ্ডের এনফিল্ড কাউন্সিলের কার্টারহাচ ওয়ার্ড থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় নওশাদ আলীকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক, সিরাজপুর জামে মসজিদের মোতাওয়াল্লী খিজির আহমদ, সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন।

অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ নওশাদ আলীকে অভিনন্দন জানিয়ে বলেন লন্ডনে বাঙালি কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন নওশাদ আলী। লন্ডন কমিউনিটির পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে নওশাদ আলী অবদান রাখবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment