268
তিমির বনিক, মৌলভীবাজার থেকে:মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. বদিউজ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
রোববার অভিযানের সময় মৌলভীবাজার জেলার সদর থানাধীন পূর্ব সৈয়ারপুরের কাউছারের মুদি দোকানের সামনে থেকে ০১ জনকে আটক করা হয়।
আটক হওয়া ব্যাক্তির নাম রাব্বী আহমদ(২১) ।জানা যায়,সে গুজারাই গ্রামের মৃত দিলা মিয়ার ছেলে। রাব্বীকে আটকের পর তল্লাশি করে ১৫(পনের) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া চলছে।অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামান বলেন, মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে গোয়েন্দা টিমের অভিযান অব্যাহত থাকবে।
