কাঞ্চন পুর প্রিমিয়ারলীগে ইলিভেন স্টার কে হারিয়ে চ্যাম্পিয়ন কাঞ্চন পুর টাইগার্স

by News Room
সুনামগন্জর দোয়ারাবাজারে কাঞ্চনপুর প্রিমিয়ার লিগ এর ফাইনাল ম্যাচ গতকাল সোমবার  অনুষ্ঠিত হয়। এতে এলিভেন স্টার ও কাঞ্চনপুর টাইগার্স মুখোমুখি হয়। টসে জিতে ব্যাটিং করে এলিভেন স্টার-১১৯ রানের টার্গেট দেয়। টান টান উত্তেজনায় আর খেলার অনন্য কারিশমা দেখিয়ে ইলিভেন স্টার কে হারিয়ে চ্যাম্পিয়ন কাঞ্চন পুর টাইগার্স বিজয়ী বিজয়ের গৌরব অর্জন করে।
খেলার পরবর্তীতে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্টক্রীড়া মোদি রাজনৈতিক ব্যক্তিত্ব দোহালিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ নূর মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলের সিলেটের জিন্দাবাজারেরর বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী আনোয়ার হোসাইন। এসময় বক্তারা বলেন, খেলাধুলা মানুষকে নিয়মকানুন ও শৃঙ্খলাবোধ শেখায় । নিয়মিত খেলাধুলার মাধ্যমে দেহ মন দুটাই সুস্থ রাখা যায়।
আজকে আমাদের যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তারা মাদকে আসক্ত হচ্ছে। যুবকরা মাঠে সময় দেয় না, স্কুলে সময় দেয় না। তারা ভার্চুয়াল জগতে সময় দেয়। মাদক সেবন করে সময় পার করে। তাই যুবসমাজের এই দূর অবস্থা দূর করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এছাড়া অন্যন্যর মাঝে উপস্থিত ছিলেন আজর আলী, কাঞ্চনপুর রয়েলস টিম মালিক জয়নুল আবেদিন জয়,কেপিএল কমিটির কর্তৃপক্ষসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

You may also like

Leave a Comment