চার শতাধিক মানুষের মধ্যে র খাদ্য সামগ্রী বিতরণ করেছে BUWF

by News Room

সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে এক শাতাধিক ইমাম, মোয়াজ্জ্বিন ও তিন শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে পবিত্র রামজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বদর উদ্দিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (BUWF)।

 

প্রতিটি প্যাকে ২০ কেজি পরিমানের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল। কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা দিগলবাঁক নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্টিত হয়। সংগঠটনের সহ-সভাপতি খালেদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ.আব্দুল আলীম পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিগলবাঁক নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও.ইমামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রবাসী হাফিজ আব্দুলাহ আল-মামুন, সাংগঠনিক সম্পাদক মাও আবুকালাম আজাদ, আইসিটি বিষয়ক সম্পাদক ফ্রিলান্সার তাজুল ইসলাম, সমাজ কর্মী আল আমীন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক নাঈম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাও কাম্রুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাঃকামরুজ্জামান, সদস্য:কাওসার আহমদ, মাও:আসাদ আহমদ, সুহেব আহমদ, জয়নাল আবেদিন জিহান মোবারক,জালালাবাদ ইউপির ৩৮ টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন প্রমুখ।

You may also like

Leave a Comment